বিজেপি ছাত্রদের নামে অসম্মানজনক কৃতকার্যের জন্য ক্ষমা চাইলো তৃনমূল
দি নিউজ লায়নঃ শহীদ স্মারকের ওপর জুতো পড়ে এভিবিপির উদ্দাম।বিজেপি ছাত্রদের নামে অসম্মানজনক কৃতকার্যের জন্য ক্ষমা চাইলো তৃনমূল। বুধবার শিলিগুড়িতে এভিবিপি মিছিল করে বাঘাযতীন পার্কে শহীদ স্মারকে পৌছায়। সেখানের এভবিপি সমর্থকেরা জুতো পড়ে ভাষা শহীদ স্মারকের ওপর উদ্দাম উশৃংখলাতা শুরু করে।
খাবারের প্যাকেট থেকে উচ্ছিষ্ট শহীদ স্মারকের ওপর ফেলে তারা।সেই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপির দিকে ছিঃছিঃ কার পড়তে লাগে। বৃহস্পতিবার এভিবিপির কারনে শহীদ স্মারক ও শহরের গায়ে লাগা দাগ মুছতে তৃণমূলের তরফে এদিন দুপুরে ২.৩০টা নাগাদ তৃনমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা বাঘাযতিন পার্কের শহীদ স্মারককে গঙ্গাজল দিয়ে ধুঁয়ে নতমস্তকে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন।
জেলা তৃনমূল ছাত্র সভাপতি নির্নয় রায় জানান যে ছাত্র সংগঠনের সদস্যদের নূন্যতম শিক্ষা টুকু নেই। তারা শহীদ স্মারককে অপমানিত করছে যা রাজ্যবাসীর জন্য লজ্জাস্কর। বিজেপির এই কৃতকার্যের জন্য ক্ষমা চাইলো তৃনমূল। শিক্ষা মহলের তরফে শিক্ষক ও অধ্যাপকেরা বিকেলে ক্ষমা প্রাথনা করেন।শহীদ স্মারকে ক্ষমা চান দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার।

Post a Comment